বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান

ফেনসিডিল, গাঁজা ও কীটনাশক জব্দ

  • আপলোড তারিখঃ ০৫-০৮-২০২৫ ইং
ফেনসিডিল, গাঁজা ও কীটনাশক জব্দ

চুয়াডাঙ্গার জীবননগর ও ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে ১৯৯ বোতল ফেনসিডিল, এক কেজি গাঁজা ও ৫৯ বোতল কীটনাশক উদ্ধার করেছে বিজিবি। গতকাল সোমবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ৫৮ বিজিবি।


বিজিবি সূত্রে জানা যায়, সোমবার ব্যাটালিয়ন সদর কর্তৃক সীমান্ত পিলার-৬৯/৪-এস থেকে প্রায় ৯৫০ গজ ভেতরে কালা গ্রামের পাকা রাস্তার পাশে নায়েক মো. ইকবাল হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ১১৬ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। এর আগে গত রোববার রাত ১০টা ৪০ মিনিটে নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৭৫/৩-এস থেকে প্রায় ২০০ গজ ভেতরে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঠে হাবিলদার মো. আকরাম হোসেনের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে আসামীবিহীন ২৪ বোতল ফেনসিডিল ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।


এছাড়া সোমবার সকাল সাড়ে ৭টার দিকে জীবননগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬৭/এমপি থেকে প্রায় ১ কিলোমিটার ভেতরে গোয়ালপাড়া গ্রামের মো. আনারুলের আমবাগান থেকে হাবিলদার মো, আলমগীর হোসেনের নেতৃত্বে চোরাচালানবিরোধী অভিযানে আসামিবিহীন ৫৯ বোতল কীটনাশক জব্দ করা হয়। বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, উদ্ধার করা মাদক ও কীটনাশক যথাযথ আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।



কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত