বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার বলদিয়ায় ৪ সন্তানের পিতার আত্মহত্যা

  • আপলোড তারিখঃ ০৫-০৮-২০২৫ ইং
চুয়াডাঙ্গার বলদিয়ায় ৪ সন্তানের পিতার আত্মহত্যা

চুয়াডাঙ্গা সদর উপজেলার বলদিয়া গ্রামের বাইনেপাড়ায় ৪ সন্তানের জনক এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গত রোববার ভোর চারটার দিকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় দর্শনা থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।


জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের বলদিয়া গ্রামের বাইনেপাড়ার আকমল আলীর ছেলে ৪ সন্তানের জনক জাহাঙ্গীর আলমের সাথে পরিবারের সদস্যদের বেশ কয়েকদিন যাবত নানা বিষয় নিয়ে অশান্তি চলছিল। গত রোববার রাতে পরিবারের অন্যন্যা সদস্যের মতো তিনিও নিজ শোবার ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোর চারটার দিকে তার স্ত্রী দেখতে পান জাহাঙ্গীর নিজ ঘরের আড়ার সাথে রশি দিয়ে ঝুলে আছেন। এসময় তিনি চিৎকার শুরু করলে বাড়ির অন্য সদস্যরা এসে জাহাঙ্গীরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে নিচে নামায়। এসময় তারা তাকে মৃত অবস্থায় পায়।


এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর বলেন, খবর পেয়ে দর্শনা থানা-পুলিশ লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় দর্শনা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। 



কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত