বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলা শুরু

  • আপলোড তারিখঃ ০৫-০৮-২০২৫ ইং
ঝিনাইদহে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলা শুরু

‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এ স্লোগানে ঝিনাইদহে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। আগামী ১০ আগস্ট মেলা শেষ হবে। গতকাল সোমবার দুপুরে পুরাতন ডিসি কোর্ট চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সামাজিক বনায়ন জোন ও জেলা প্রশাসনের আয়োজনে এ মেলায় সরকারি বেসরকারি ২৪টি নার্সারি স্টল প্রদর্শন করেছে। এর আগে শহরের পায়রা চত্বর থেকে মেলা উপলক্ষে র‌্যালি বের হয়। র‌্যালিতে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসনে আরা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্টি চন্দ্র রায়, জেলা সহকারী বন সংরক্ষক গিয়াস উদ্দিন প্রমুখ।

র‌্যালিটি পোস্ট অফিস মোড় ঘুরে পুরাতন ডিসি কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়। এসময় ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। পরে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি। মেলায় জেলার বিভিন্ন নার্সারি উদ্যোক্তারা বাহারি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন করেন। এছাড়া ছাদবাগানে রোপণ উপযোগী গাছ-গাছালির পসরা সাজিয়েছেন নার্সারি উদ্যোক্তারা। সুলভ মূল্যে বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিক্রয় করা হবে স্টলগুলোতে।



কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ