চুয়াডাঙ্গায় উপ-কর কমিশনারের কার্যালয় সার্কেল-৯ এর সহকারী কর কমিশনার মো. মোহাইমেনুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইনকাম ট্যাক্স বারের নবাগত কমিটির নেতৃবৃন্দ। গতকাল সোমবার দুপুরে জেলা আয়কর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় চুয়াডাঙ্গা ইনকাম ট্যাক্স বারের সভাপতি সৈয়দ হেদায়তে হোসেন আসলাম ও সাধারণ সম্পাদক ওয়ালি-উল-আকরাম সুজন, সিনিয়র সহসভাপতি মইন উদ্দীন মইনুল, সহসভাপতি এম এম শাহজাহান মুকুল, কার্যনির্বাহী কমিটির সদস্য জুলফিকার আলী মুকুল, রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এসময় নবাগত কমিটির নেতৃবৃন্দ ইনকাম ট্যাক্স বার পরিচালনায় সার্বিক সহযোগিতায় কামনা করেন। ২০২৪-২০২৫ অর্থবছরে অনলাইনে রিটার্ন জমা নেওয়া বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এনবিআরের নির্দেশনা মোতাবেক কার্যক্রম পরিচালনা হবে। এ বিষয়ে কর আইনজীবীদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে। কর আইনজীবীরা কর কর্মকর্তাকে সার্বিক সহযোগিতার আশ^াস প্রদান করেছেন।
সমীকরণ প্রতিবেদক