তারুণ্যের উৎসব উপলক্ষে পিকেএসএফের সহযোগিতায় ও ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত সমৃদ্ধি কর্মসূচির আওতায় যুব, কিশোর-কিশোরী ও প্রবীণদের উদ্যোগে জীবননগর উপজেলায় উথলী ও কেডিকে ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসা, শিংনগর মাধ্যমিক বিদ্যালয় ও কেডিকে ইউনিয়নের কাশিপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রাহায়ন, ডা. আব্দুর রশিদ, শিংনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন, সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, সুপার মাওলানা মো. শরিফুল ইসলাম ও কাশিপুর মাধ্যকিম বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
উল্লেখ্য, ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির অংশ হিসেবে জীবননগরে বিভিন্ন ইউনিয়নে পরিবেশবান্ধব এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
প্রতিবেদক উথলী