বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে বৃদ্ধর আত্মহত্যা

  • আপলোড তারিখঃ ০৪-০৮-২০২৫ ইং
জীবননগরে বৃদ্ধর আত্মহত্যা

চুয়াডাঙ্গার জীবননগরে হামিদুর শেখ (৬০) নামের এক বৃদ্ধর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে উপজেলার ধোপাখালী গ্রামের পশ্চিম পাড়ায় নিজ বাড়ির আঙিনায় একটি আম গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহত হামিদুর শেখ ওই গ্রামেরই মৃত শফিক উদ্দিন শেখের পুত্র। জীবননগর থানা পুলিশের ধারণা এটি আত্মহত্যা। 


স্থানীয় সূত্রে জানা গেছে, হামিদুর শেখ দীর্ঘ ২০ বছর ধরে একা বসবাস করতেন। তার স্ত্রী জীবিত নেই। দুই পুত্র রয়েছে, বড় ছেলে শিমুল (৩০) মালয়েশিয়া প্রবাসী এবং ছোট ছেলে টুটুল শেখ সৌদি আরবে কর্মরত ছিলেন। গত ৩১ জুলাই টুটুল দেশে ফিরে এলেও বাবাকে বাড়িতে রেখে শ্বশুরবাড়ি কয়া গ্রামে চলে যান, কারণ তার শ্বশুর অসুস্থ ছিলেন। এরপর হামিদুর শেখ আবারো একা হয়ে পড়েন। গতকাল তার বাড়ির পাশে থাকা আম গাছে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী জীবননগর থানায় খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।


এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিকেলে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান। 



কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত