আগামী ৫ আগস্ট বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত গণমিছিল সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে গতকাল মাগরিবের নামাজের পর খাসকররা ইউনিয়ন জামায়াত কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা আমির প্রভাষক শফিউল আলম বকুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মানবসম্পদ বিষয়ক সম্পাদক শফিউজ্জামান মিঠু, মাওলানা জামিরুল ইসলাম, মাওলানা সমিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় অতিথিরা ৫ আগস্টের গণমিছিল সফল করার জন্য সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেন। এছাড়া সংগঠনের মানোন্নয়ন, সাংগঠনিক কাঠামো মজবুতকরণ এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নজুড়ে প্রস্তুতি জোরদার করার আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আমির হারুন অর রশিদ।
আলমডাঙ্গা অফিস