বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সভা

  • আপলোড তারিখঃ ০৩-০৮-২০২৫ ইং
জীবননগরে প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সভা

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির জীবননগর উপজেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে জীবননগর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি জীবননগর উপজেলা শাখার সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি শোয়াইব হোসেন। তাপস কুমারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা শাখার সভাপতি মশিউর রহমান।


সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এটম, সিনিয়র সহসভাপতি সানোয়ার হোসেন, সিনিয়র সহসভাপতি নাসরিন পারভিন ডালিয়া, সিনিয়র সহসভাপতি সামাউল  হক, উপজেলা সাধারণ সম্পাদক সাহানসিন ছবির স্বপন প্রমুখ।


এ সময় বক্তারা বলেন, শিক্ষক সমিতির সকলকে আগামী নির্বাচনে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সাথে প্রধান শিক্ষক ও  সহকারী শিক্ষকদের সুবিধার্থে ও গণতান্ত্রিক উপায়ে স্বচ্ছতার সাথে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন দিতে হবে।



কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত