বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযান

নারীসহ আটক ৬, মাদক উদ্ধার

  • আপলোড তারিখঃ ০২-০৮-২০২৫ ইং
নারীসহ আটক ৬, মাদক উদ্ধার

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) কর্তৃক গত সীমান্ত এলাকায় পরিচালিত মাদক ও চোরাচালান বিরোধী ধারাবাহিক অভিযানে ভারতীয় ফেনসিডিল, ইয়াবা, ভায়াগ্রা, কসমেটিকসসহ বিপুল পরিমাণ অবৈধ দ্রব্য উদ্ধার করা হয়েছে। এসময় নারীসহ মোট ছয়জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তবর্তী বিভিন্ন বিওপির আওতাধীন এলাকায় নিয়মিত টহল ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালিত হয়।


গতকাল শুক্রবার বেলা আনুমানিক ১২টা ৫০ মিনিটে মাধবখালী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার ধোপাখালী গ্রামের মোঃ আব্দুল কাদেরের আম বাগানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৭৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে বিজিবি। অভিযানটি পরিচালনা করেন নায়েব সুবেদার মো. ফারুক হোসেন।


গত বৃহস্পতিবার বিকেল ৪টা ২০ মিনিটে বাঘাডাঙ্গা বিওপির আওতাধীন বটতলা মোড় এলাকা থেকে ভারত সীমান্তে অবৈধভাবে প্রবেশের সময় তিন পুরুষ ও দুই নারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন- নওগাঁ সদর থানার ঘোষপাড়া গ্রামের সুজন চন্দ্র প্রামাণিক (৫২), তার ছেলে সুনাম কুমার প্রামাণিক (২৫) ও শুভ কুমার প্রামাণিক (২১)। আটকদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


এর আগে গত বৃহস্পতিবার বিকেল ৫টায় সামন্তা বিওপি’র আওতাধীন মাথাভাঙ্গা গ্রামের মাঠের ধানখেত থেকে আসামিবিহীন ৩৬৭ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার মো. মিজানুর রহমান। একই দিনে রাত ৮টা ৩৫ মিনিটে মাটিলা বিওপি’র আওতাধীন মাটিলা মাঠপাড়ার ড্রাগন বাগানে পৃথক দুটি অভিযান চালায় বিজিবি। প্রথম অভিযানে উদ্ধার করা হয় ১৭৩ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট এবং দ্বিতীয় অভিযানে উদ্ধার হয় ২,৩৩৮ পিস ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী। উভয় অভিযান পরিচালনা করেন নায়েব সুবেদার মো. শরীফ উদ্দিন।


গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উথলী বিওপির আওতাধীন মনোহরপুর গ্রামের কলাবাগান এলাকা থেকে ৬০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার মো. ফারুক হোসেন (নম্বর-৬৭৪৫২)। এছাড়া গত বুধবার রাত ৯টায় কুসুমপুর বিওপি’র আওতাধীন চাপাতলা গ্রামের মাল্টা বাগানের সামনে পাকা রাস্তা থেকে এক বাংলাদেশি নারীকে আটক করা হয়, যিনি অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন। তাকে জাস্টিস অ্যান্ড কেয়ার, যশোর শাখার প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নায়েব সুবেদার আবুল হাসান খান।



কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত