সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় যুবদলের পোস্টার হাতে মানববন্ধন

  • আপলোড তারিখঃ ০২-০৮-২০২৫ ইং
দর্শনায় যুবদলের পোস্টার হাতে মানববন্ধন

জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে দর্শনায় যুবদলের উদ্যোগে পোস্টার হাতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে দর্শনা পুরাতন বাজারে পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন যুবদলের সিনিয়র সহসভাপতি ও প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান।


মানববন্ধনে বক্তারা বলেন, ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে যুবদল সবসময় রাজপথে সক্রিয় ভূমিকা রাখছে।’ তারা আরও জানান, আগামী ৪ আগস্ট ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন: আমার না বলা কথা’ শীর্ষক একটি আয়োজন হতে যাচ্ছে। এই আয়োজনকে কেন্দ্র করে চুয়াডাঙ্গা জেলা যুবদলের পোস্টারিং কর্মসূচির অংশ হিসেবেই দর্শনায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।০


মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক ফারুক হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহান আলী, দর্শনা যুবদলের যুগ্ম আহ্বায়ক আপু সুলতানসহ বিএনপি ও যুবদলের অন্যান্য নেতা-কর্মীরা।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী