বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আমিরে জামায়াতের সুস্থতা কামনায় চুয়াডাঙ্গায় দোয়া

  • আপলোড তারিখঃ ০২-০৮-২০২৫ ইং
আমিরে জামায়াতের সুস্থতা কামনায় চুয়াডাঙ্গায় দোয়া

আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের সুস্থতা কামনায় চুয়াডাঙ্গা জেলা জামায়াতের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টায় চুয়াডাঙ্গা পৌর কার্যালয়ে এ মাহফিল আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও দামুড়হুদা উপজেলা জামায়াতের ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা অর্থ সম্পাদক কামাল উদ্দিন, ওলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল হোসেন, যুব বিভাগের সভাপতি নুর মোহাম্মদ হুসাইন, সমাজকল্যাণ বিভাগের সভাপতি আলতাফ হোসেন, তালিমুল কুরআন বিভাগের সভাপতি মাওলানা মহিউদ্দিন, মানবসম্পদ বিভাগের সভাপতি কাইমুদ্দিন হিরোক ও পেশাজীবী সম্পাদক অধ্যাপক খলিলুর রহমান। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা পৌর আমিরের উপস্থাপনায় দোয়া পরিচালনা করেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান।



কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত