বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্তে ৬ বিজিবির সপ্তাহব্যাপী অভিযান

৫৫ লাখ টাকার মাদক ও পণ্য জব্দ, আটক ২

  • আপলোড তারিখঃ ৩১-০৭-২০২৫ ইং
৫৫ লাখ টাকার মাদক ও পণ্য জব্দ, আটক ২

সীমান্তে মাদক ও চোরাচালান দমনে ফের শক্ত অবস্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত এক সপ্তাহে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালান পণ্য জব্দ করেছে। একই সঙ্গে হাতেনাতে আটক করেছে দুইজন চোরাকারবারিকে। গতকাল বুধবার রাতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬ বিজিবির সহকারী পরিচালক মো. হায়দার আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৩ জুলাই থেকে গতকাল ৩০ জুলাই পর্যন্ত চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্তজুড়ে একযোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে বিজিবির সদস্যরা সর্বমোট ৫৫ লাখ ২৪ হাজার ৩৫৪ টাকার অবৈধ মালামাল জব্দ করেন। জব্দকৃত পণ্যের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ১০ কেজি ৮৩৪ গ্রাম ভারতীয় দানাদার রুপা, ১৪৪ বোতল বিদেশি মদ, ১৪ কেজি গাঁজা, ৩৮ বোতল ফেনসিডিল, ২০ গ্রাম হেরোইন, ৪৪ পিস ভায়াগ্রা ট্যাবলেট, ১০০ পিস চায়না দুয়ারী জাল, ২৯ পিস ভারতীয় শাড়ি, ১৩ পিস থ্রিপিস, ২০ কেজি পেঁয়াজের বীজ, ২০০ পিস পাতার বিড়ি, ১২৭ পিস বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী, দুটি মোবাইল ফোন ও অন্যান্য চোরাচালান সামগ্রী।


এছাড়াও অভিযানের সময় আটক দুই চোরাকারবারীকে আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির সহকারী পরিচালক মো. হায়দার আলী জানান, সীমান্তে সক্রিয় মাদক ও চোরাচালান চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সম্ভাব্য অনুপ্রবেশ পয়েন্টগুলোতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। বিজিবির এই ধারাবাহিক অভিযান শুধু বাহিনীর পেশাদারিত্বের প্রমাণ নয়, বরং মাদক ও চোরাচালানমুক্ত সীমান্ত গঠনে রাষ্ট্রের প্রতি বিজিবির অঙ্গীকারের প্রতিফলন বলেও মন্তব্য করেন তিনি।



কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত