বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কুড়ুলগাছিতে পাট জাগ দিতে কৃষকদের ব্যস্ততা

অতিবৃষ্টিতে ফলন কম হওয়ার শঙ্কা!
  • আপলোড তারিখঃ ৩১-০৭-২০২৫ ইং
কুড়ুলগাছিতে পাট জাগ দিতে কৃষকদের ব্যস্ততা

খালেকুজ্জামান, কুড়ুলগাছি: দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নে এখন চলছে পাট জাগ দেওয়ার মৌসুম। মাঠে মাঠে কৃষকের ব্যস্ততা, কেউ পাট কেটে আনছেন, কেউ পুকুর-খালে পাট জাগ দিচ্ছেন। তবে চলতি বছর অতিরিক্ত বৃষ্টিপাত ও জলাবদ্ধতার কারণে পাটের ফলন আশানুরূপ হবে না বলে আশঙ্কা করছে কৃষি বিভাগ। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ মৌসুমে কুড়ুলগাছি ইউনিয়নে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৭৫০ হেক্টর জমিতে। তবে আবাদ হয়েছে প্রায় ৬৫০ হেক্টর। অতিরিক্ত বর্ষণ, জমিতে পানি জমে থাকা এবং সময়মতো পরিচর্যার অভাবে পাট গাছের বৃদ্ধি ব্যহত হয়েছে, যা ফলনের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।


কুড়ুলগাছি মাঠপাড়ার কৃষক জাহাঙ্গীর আলম বলেন, ভেবেছিলাম এবার পাটের ভালো ফলন পাব, কিন্তু পানি বেশি হওয়ার কারণে গাছ অনেক জায়গায় হলদে হয়ে গেছে। তবুও চেষ্টা করছি যেটুকু হয়েছে তা যেন নষ্ট না হয়। চলতি মৌসুমে পাট জাগ দেওয়ার জন্য পর্যাপ্ত পানির উৎস থাকলেও অনেক জায়গায় সে পানির গুণগত মান ভালো না থাকায় পাটের আঁশের মান খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও মন্তব্য করেছেন অভিজ্ঞ কৃষকেরা।


দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার বলেন, বিগত বছরের তুলনায় এ বছর আবাদ কিছুটা কম হয়েছে। আবহাওয়ার কারণেই ফলন কম হওয়ার সম্ভাবনা রয়েছে। পাটের বাজার দর ভালো থাকলে কৃষক কিছুটা হলেও লাভের মুখ দেখতে পারবেন। কৃষকদের দাবি, সরকার যেন পাটের ন্যায্যমূল্য নিশ্চিত করে এবং মাঠপর্যায়ে কারিগরি সহায়তা আরও জোরদার করে।



কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত