বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আগামী ২৭ আগস্ট চুয়াডাঙ্গায় ইনকাম ট্যাক্স বারে সাধারণ সভা

  • আপলোড তারিখঃ ৩১-০৭-২০২৫ ইং
আগামী ২৭ আগস্ট চুয়াডাঙ্গায় ইনকাম ট্যাক্স বারে সাধারণ সভা

চুয়াডাঙ্গা ইনকাম ট্যাক্স বারে বাজেটের ওপর সাধারণ সভা আগামী ২৭ আগস্ট বুধবার অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার দুপুরে ইনকাম ট্যাক্স বারে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। চুয়াডাঙ্গা ইনকাম ট্যাক্স বারের সভাপতি সৈয়দ হেদায়েত হোসেন আসলামের সভাপতিত্বে নির্বাহী কমিটির সভা সাধারণ সম্পাদক ওয়ালি-উল-আকরাম সুজন সঞ্চালনা করেন। সভায় মইন উদ্দীন মইনুল, এম এম শাহজাহান মুকুল, ইমরানুল আহমেদ, একলাছুর রহমান কাজল, জুলফিকার আলী মুকুল, রফিকুল ইসলাম, আ.স.ম. আব্দুর রউফ, ওয়াহেদুজ্জামান বুলা, আব্দুল্লাহ আল মামুন, আফজালুল হক ও কাজী শামসুল জুয়েল উপস্থিত ছিলেন।


সভায় অডিট কমিটি গঠন করা হয়। অডিট কমিটিতে আহ্বায়ক হিসেবে এমএম শাহজাহান মুকুল, সদস্য হিসেবে আ.স.ম. আব্দুর রউফ ও একলাছুর রহমান কাজলকে মনোনীত করা হয়। এছাড়া শিগগিরই নবনির্বাচিত কমিটি চুয়াডাঙ্গার উপ-কর কমিশনারে সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ইনকাম ট্যাক্স বারের উন্নয়ন কল্পে বেশকিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা গ্রহণ করা হয়



কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত