বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় জেলা বিএনপির সম্পাদক শরীফের সঙ্গে নাগদাহ হাইস্কুলের সভাপতির সৌজন্য সাক্ষাৎ

  • আপলোড তারিখঃ ৩১-০৭-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় জেলা বিএনপির সম্পাদক শরীফের সঙ্গে নাগদাহ হাইস্কুলের সভাপতির সৌজন্য সাক্ষাৎ

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব শরীফুজ্জামান শরীফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন আলমডাঙ্গা উপজেলার নাগদাহ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি। গতকাল বুধবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা শহরের শরীফুজ্জামানের রাজনৈতিক কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে নবনির্বাচিত সভাপতি ফুল দিয়ে শরীফুজ্জামান শরীফকে শুভেচ্ছা জানান এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তিনি বিদ্যালয়ের চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা তুলে ধরে প্রয়োজনীয় সহায়তা ও দিকনির্দেশনার প্রত্যাশা ব্যক্ত করেন।


জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ নবনির্বাচিত সভাপতিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় সভাপতির ভূমিকাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ এসময় তিনি বিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে সভাপতির সক্রিয় ভূমিকার প্রশংসা করেন এবং দলীয় ও ব্যক্তিগতভাবে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।


সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সদস্য মোখলেছুর রহমান কমল, নাগদাহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন মেম্বার, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ওহিম উদ্দিন, ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোশারফ হোসেন, উপজেলা যুবদলের সদস্য আওলাউজ্জামান রাসেল, ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আশরাফুল হক এবং ইউনিয়ন যুবদলের নেতা সাজ্জাদ হোসেন।


শরীফুজ্জামান শরীফ উপস্থিত নেতা-কর্মীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, ‘শিক্ষা উন্নয়নের সঙ্গে রাজনৈতিক সচেতনতা ও সংগঠনের কার্যকর উপস্থিতি সম্পৃক্ত থাকলে স্থানীয়ভাবে উন্নয়ন ও ঐক্য আরও দৃঢ় হবে।’



কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত