সোমবার, ১৮ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় সড়ক নিরাপত্তা বিষয়ে আলোচনা সভা

  • আপলোড তারিখঃ ৩১-০৭-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় সড়ক নিরাপত্তা বিষয়ে আলোচনা সভা

চুয়াডাঙ্গায় জুলাই শহিদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা বিষয়ে প্রচারণামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ‘ছাত্র-জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ স্লোগান নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চুয়াডাঙ্গা সার্কেলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মো. মহসীন আলী ও মো. আজিজুর রহমান, বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের মোটরযান পরিদর্শন মো. নজরুল ইসলাম ও উচ্চমান সহকারী মো. সাকিরুল ইসলাম এবং নিরাপদ সড়ক চাই- নিসচা চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন।


আলোচনা সভায় বক্তারা নিরাপদ সড়কের গুরুত্ব, রোড সাইন, রাস্তা পারাপার, ওভার ব্রিজ ব্যবহার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এসময় শিক্ষক-শিক্ষার্থীদের মাধ্যমে সামাজিক সচেতনতার উপর গুরুত্বারোপ করা হয় এবং সড়কে নিরাপদ চলাচল বিষয়ে আলোচনা করা হয়। এতে বিদ্যালয়ের ১০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।



কমেন্ট বক্স