বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনার লোকনাথপুরে জামায়াতের আইটি কর্মশালা

  • আপলোড তারিখঃ ৩১-০৭-২০২৫ ইং
দর্শনার লোকনাথপুরে জামায়াতের আইটি কর্মশালা

দর্শনা লোকনাথপুর সৌদি রিসোর্টে আসনভিত্তিক আইটি কর্মশালায় চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাড. রুহুল আমিন বলেছেন, ‘চোরা-গুপ্তা পথ দিয়ে যেন ফ্যাসিস্টরা প্রবেশ করতে না পারে।’ গতকাল বুধবার বিকেল পাঁচটায় লোকনাথপুর সৌদি রিসোর্টে জামায়াতের জেলা আইটি বিভাগের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইটি বিভাগের পরিচালক মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি ছিলেন তালিমুল কুরআন বিভাগের পরিচালক মাওলানা মহিউদ্দিন ও প্রচার বিভাগীয় সভাপতি মফিজুর রহমান জোয়ার্দ্দার।

এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন দামুড়হুদা আইটি বিভাগের পরিচালক হাফেজ আব্দুল খালেক, সদস্য ইকরাম, শাহাদত হোসেন, দর্শনা আইটি বিভাগের পরিচালক আমিনুল ইসলাম, সদস্য নাজমুল হক, আশিকুর রহমান, বায়েজিদ হোসেন এবং জীবননগর উপজেলার আরিফুল ইসলাম জোয়ার্দ্দার, জিহাদ, সোহেল মিয়া প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত