বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মাছরাঙা টেলিভিশনের ১৪ বছর পূর্তি উদ্যাপন

  • আপলোড তারিখঃ ৩১-০৭-২০২৫ ইং
মাছরাঙা টেলিভিশনের ১৪ বছর পূর্তি উদ্যাপন

বৃক্ষরোপণ, আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে চুয়াডাঙ্গায় মাছরাঙা টেলিভিশনের ১৪ বছর পূর্তি উদ্যাপন করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাছরাঙা টেলিভিশনের চুয়াডাঙ্গা প্রতিনিধি, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক ফাইজার চৌধুরী।


অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাবেক সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক ও প্রকাশক সরদার আল আমিন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম রকিব, এনটিভির প্রতিনিধি রফিকুল ইসলাম, ৭১ টিভির প্রতিনিধি এম এ মামুন, একুশে টিভির প্রতিনিধি আতিয়ার রহমান, ডেইলি অবজারভারের প্রতিনিধি আবুল হাশেম, প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক কাজল মাহমুদ, উদীচীর শিল্পগোষ্ঠীর সভাপতি হাবিবি জহির রায়হান, নাগরিক টিভির প্রতিনিধি হুসাইন মালিক, আরটিভির প্রতিনিধি জহির রায়হান সোহাগ, দৈনিক মাথাভাঙ্গার স্টাফ রিপোর্টার শামসুজ্জোহা রানা, মেহেরপুর প্রেসক্লাবের সদস্য ও চ্যানেল ২৪-এর স্টাফ রিপোর্টার রাশেদুজ্জামান, মেহেরপুর সময় টিভির প্রতিনিধি বেন ইয়ামিন মুক্ত এবং মেহেরপুর ডিবিসির প্রতিনিধি হামিদুর রহমান কাজলসহ অনেকে।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মেহেরাব্বিন সানভী। এর আগে চুয়াডাঙ্গা সদর উপজেলার ৬২ আড়িয়ায় মাছরাঙা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।



কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত