জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় আবহমান গ্রাম-বাংলার প্রাচীন ও ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দিনব্যাপী আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হারদাপাড়া, মীরপাড়া, রাজধানী পাড়ার চৌরাস্তার মোড়, কাওরাপাড়া, বাজার পাড়াসহ বিভিন্ন গ্রাম-পাড়া, মহল্লা, হাট-বাজারসহ জনগুরুত্বপূর্ণ এলাকায় এই লাঠি খেলা হয়। লাঠিখেলা স্বতঃস্ফূর্তভাবে উপভোগ করে শত শত নারী-পুরুষ ও শিশু-কিশোর। প্রাচীন ও ঐতিহ্যবাহী লাঠিখেলা প্রদর্শন করেন খবির উদ্দীন, পুটুক, ছানা, মমিন কাজী, জিন্না, বুদোর, নাসির, ছোট বুড়ো, আমির হোসেন, ঢুলি প্রমুখ।
প্রতিবেদক আন্দুলবাড়িয়া