বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরের ছটাংগায় অসহায় পরিবারকে সহায়তা

  • আপলোড তারিখঃ ৩০-০৭-২০২৫ ইং
জীবননগরের ছটাংগায় অসহায় পরিবারকে সহায়তা

‘জীবননগর কমিউনিটি’ ফেসবুক গ্রুপ ও ‘খোলা হাওয়া’ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জীবননগর উপজেলার ছটাংগা গ্রামের একজন অসহায় হতদরিদ্র ব্যক্তিকে সহায়তা করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাকে ৫০ হাজার ৪২০ টাকা সহায়তা হিসেবে তুলে দেওয়া হয়। জানা গেছে, সম্প্রতি অসুস্থতার জন্য সাহায্য চেয়ে পোস্ট করা হয়েছিল। এরপর নাম প্রকাশ না করে একজন হতদরিদ্র পরিবারের চিকিৎসার জন্য ৫০ হাজার ৪২০ টাকা দেন। এই টাকা গতকাল জীবননগর হাসপাতালে গিয়ে ডা. মোস্তাফিজুর রহমান ও প্রভাষক সাইফুলের মাধ্যমে হতদরিদ্র পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এসময় ‘জীবননগর কমিউনিটি’ ফেসবুক গ্রুপ ও ‘খোলা হাওয়া’ ইউটিউ চ্যানেলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত