রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে সনাকের কর্মশালা

  • আপলোড তারিখঃ ৩০-০৭-২০২৫ ইং
ঝিনাইদহে সনাকের কর্মশালা

ঝিনাইদহে টেঁকসইসই উন্নয়ন অভীষ্ট অর্জনে প্রাতিষ্ঠানিক পর্যায়ে সুশাসন নিশ্চিতের প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা ও পর্যালোচনার নিমিত্তে ‘টেঁকসইসই উন্নয়ন অভীষ্ট ও প্রাতিষ্ঠানিক সুশাসন’ শীর্ষক কর্মশালার অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ এই কর্মশালা অনুষ্ঠিত হয়।


ঝিনাইদহ জেলা প্রশাসনের সহযোগিতায় সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, ঝিনাইদহ এই কর্মশালাটি আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মাদ আব্দুল আওয়াল। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মাদ সাইফুর রহমান। স্থানীয় প্রশাসনের ৩৫টি সরকারি দপ্তর বা অফিস এবং ৫টি বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দ এই কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালায় সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটি ঝিনাইদহের সভাপতি এম সাইফুল মাবুদ।


কর্মশালায় এসডিজির অভীষ্ট-১৬ এর সাথে প্রাতিষ্ঠানিক পর্যায়ে সততা ও শুদ্ধাচার চর্চার আবশ্যকতাকে সম্পৃক্ত করে সেবাদানকারী প্রতিষ্ঠানে সুশাসন নিশ্চিতের লক্ষ্যে প্রত্যেক অংশগ্রহণকারী প্রতিষ্ঠান একটি বার্ষিক কর্ম-পরিকল্পনা প্রস্তুত করেন- যা এসডিজি বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক পর্যায়ে সততা ও শুদ্ধাচার চর্চার প্রয়োজনীয়তা বিষয়ে ধারণা অর্জন; এসডিজি বাস্তবায়নের অন্তরায় বিষয়ে ধারণা বৃদ্ধি এবং এসডিজি অর্জনের লক্ষ্যে প্রাতিষ্ঠানিক পর্যায়ে সুশাসন নিশ্চিতের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে অংশগ্রহণকারীবৃন্দ মনে করেন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত