সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে কিন্ডার গার্টেন শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

বৃত্তি পরীক্ষা ফিরিয়ে দেওয়ার দাবি
  • আপলোড তারিখঃ ৩০-০৭-২০২৫ ইং
জীবননগরে কিন্ডার গার্টেন শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

‘জুলাই বিপ্লবের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ স্লোগানে কিন্ডার গার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জীবননগর কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন উপজেলা শাখার আয়োজনে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জীবননগর বাসস্ট্যান্ড মুক্তমঞ্চে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ও কিন্ডার গার্টেন এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠান থেকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ব্যাপক সাফল্য অর্জন করে আসছে। কিন্তু গত ১৫ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক ১৭ জুলাইয়ের জারিকৃত পরিপত্রে ২০২৫ সাল হতে কিন্ডার গার্টেন এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের ওপর বৈষম্যমূলক নিষেধাজ্ঞা জারি করেছে।


বক্তারা আরও বলেন, এতে করে বাংলাদেশ কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের প্রায় ৬ লাখ শিক্ষক এবং ৭০ লাখ শিক্ষার্থীর আত্মমর্যাদার ওপর আঘাত হেনেছে, যেটা চরম বৈষম্যের শামিল। আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়ে পরিপত্র বাতিল করে পরীক্ষার সুযোগ না দেওয়া হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। অ্যাসোসিয়েশনের শিক্ষক এবং শিক্ষার্থীরা বৃত্তির আর্থিক অনুদান নয়, শিশুদের আত্মবিশ্বাস, সামাজিক স্বীকৃতি এবং শিক্ষার অনুপ্রেরণার চরম আঘাতের শামিল।


মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচিতে কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন জীবননগর উপজেলা শাখার সভাপতি ও শিশুকুঞ্জ স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মোতালেবের সভাপতিত্বে এবং প্রাইড প্রি-ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক মামুনের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক আলাউদ্দিন, আকলিমা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষিকা রাজিয়া আক্তার রেখা প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী