সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

  • আপলোড তারিখঃ ২৫-১০-২০১৭ ইং
মেহেরপুরে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
মেহেরপুর প্রতিনিধি: ‘সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’ এ প্রতিপাদ্যে মেহেরপুরে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর প্রেসক্লাবের সামনে জেলা নিরাপদ সড়ক চাই আন্দোলন এ মানববন্ধনের আয়োজন করেন। জেলা নিরাপদ সড়ক চাই আন্দোলনের সভাপতি ডা. এমএ বাশারের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাংগঠানিক সম্পাদক মুজাহিদ মুন্নার সঞ্চলনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সু-শাসনের জন্য নাগরিক (সুজন) সাধারণ সম্পাদক শামীম জাহাঙ্গীর সেন্টু, জাগো মেহেরপুরের আহবায়ক সিরাজুল ইসলাম, সরকারী মহিলা কলেজের প্রভাষক মুন্সি এএইচএম রাশেদুল হক, জেলা নিরাপদ সকড় চাই আন্দোলনের সাধারণ সম্পাদক তুহিন আরন্য, যুগ্ম সম্পাদক ইয়াদুল মোমিন, অরণি থিয়েটারের সাধারণ সম্পাদক আতিক স্বপন, অক্সফোর্ড কিন্ডার গার্টেনের পরিচালক জানে আলম, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার, জাগো মেহেরপুরের যুগ্ম আহবায়ক আব্দুল আলিম প্রমুখ। মানববন্ধনে মেহেরপুরে নিরাপদ সড়ক বাস্তবায়নের জন্য নাগরিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড