বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বার কাউন্সিল কল্যাণ তহবিলের ১০ লাখ টাকা

প্রয়াত আইনজীবী রবকুল হোসেনের পরিবারকে প্রদান
  • আপলোড তারিখঃ ৩০-০৭-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় বার কাউন্সিল কল্যাণ তহবিলের ১০ লাখ টাকা

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য ও জজ কোর্টের প্রয়াত আইনজীবী রবকুল হোসেনের পরিবারকে বার কাউন্সিল কল্যাণ তহবিলের ১০ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে এ চেক প্রদান করা হয়। চেকটি গ্রহণ করেন মরহুমের স্ত্রী মনোয়ারা বেগম।


এসময় চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম ও সাধারণ সম্পাদক আহসান আলী, সাবেক সভাপতি সেলিম উদ্দিন খান ও এম এম শাহজাহান মুকুল, আকসিজুল ইসলাম রতন, ডা. বেলাল উদ্দীন ও শামীমা নাসরিন উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য প্রয়াত রবকুল হোসেন ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তিনি বিগত ১৯৯২ সাল থেকে স্থানীয় কল্যাণ তহবিলের সদস্য ছিলেন। স্থানীয় কল্যাণ তহবিলের সদস্য হিসেবে গত ১৮ ফেব্রুয়ারি রবকুল হোসেনের স্ত্রী মনোয়ারা বেগমকে চুয়াডাঙ্গা বারের পক্ষ থেকে ২৫ লাখ টাকার চেক প্রদান করা হয়।



কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত