বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির পৃথক অভিযান

ফেনসিডিল, মদ ও ভায়াগ্রা উদ্ধার
  • আপলোড তারিখঃ ২৯-০৭-২০২৫ ইং
জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির পৃথক অভিযান

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে মাদক বিরোধী পৃথক চারটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিল, ভায়াগ্রা ও মদ উদ্ধার করেছে বিজিবি। গত রোববার থেকে গতকাল সেমাবার পর্যন্ত ঈশ্বরচন্দ্রপুর, মাধবখালী, রাজাপুর ও নতুনপাড়ায় অভিযান চালায় বিজিবি। এসব অভিযানে কোনো চোরাকারবারিকে আটক না হলেও ১৯২ বোতল ফেনসিডিল, ১ হাজার ২৭৭ পিস ভায়াগ্রা ট্যাবলেট এবং ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। গতকাল সোমবার মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়ার মাধ্যমে ধ্বংস ও মামলা রুজুর ব্যবস্থা নেওয়া হচ্ছে।


বিজিবির তথ্য অনুযায়ী, গত রোবরাত রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের ৫৮ বিজিবি’র অধীনস্থ দর্শনার নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭৫/২-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঠে মাদক বিরোধী অভিযান চালায় বিজিবি। নায়েক আব্দুল ওয়াদুদ মল্লিকের নেতৃত্বে চালানো এই অভিযানে ৫৮ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৩৯২ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। এর আগে রাত ৯টা ২০ মিনিটে জীবননগর উপজেলার মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭০/৫-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের ছোটনের আমবাগানে নায়েক জসিম উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে ৪৮৫ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।


তার আগে সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে জীবননগর উপজেলার রাজাপুর বিওপির অধীন সীমান্ত পিলার ৭৩/৭-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হালদারপাড়া গ্রামের নিমাই হালদারের আমবাগানে বিজিবি অভিযান চালায়। নায়েব সুবেদার ভুইঁয়া ইকবাল হোসেনের নেতৃত্বে চালানো অভিযানে ২০ বোতল ভারতীয় মদ ও ৪০০ পিস ভায়াগ্রা উদ্ধার করা হয়। এছাড়াও গতকাল দুপুর ২টার দিকে নতুনপাড়া বিওপির সীমান্ত পিলার ৬৭/এমপি থেকে ১৫০ গজ ভেতরে নতুনপাড়া গ্রামের নবাব আলীর আমবাগানে হাবিলদার রমজান আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে ১১৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার হয়।



কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত