সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার ধান্যঘরায় সড়ক দুর্ঘটনায় আহত কামাল মারা গেছেন

  • আপলোড তারিখঃ ২৯-০৭-২০২৫ ইং
দামুড়হুদার ধান্যঘরায় সড়ক দুর্ঘটনায় আহত কামাল মারা গেছেন

দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় আহত কামাল হোসেন (৪৩) মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় গত রোববার রাত ৯টার দিকে  ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের মোশাররফ হোসেনের ছেলে।


স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গত ২৭ জুন বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে দামুড়হুদায় যাচ্ছিলেন কামাল। তিনি দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কের চিৎলা মোড়ে একটি ইজিবাইকে ওভারটেক করার সময় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে কাঠভর্তি আলমসাধুর সাথে ধাক্কা খেয়ে গাড়ি থেকে পড়ে গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি হন তিনি। দীর্ঘ ১ মাস চিকিৎসাধীন থাকার পর গত রোববার রাত ৯টার দিকে সেখানেই তার মৃত্যু হয়। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ধান্যঘরা কবরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠে জানাজা শেষে নিজগ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী