সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নতুন সদস্যদের আবেদন ফরম যাচাই-বাছাই সভা

  • আপলোড তারিখঃ ২৯-০৭-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নতুন সদস্যদের আবেদন ফরম যাচাই-বাছাই সভা

চুয়াডাঙ্গায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নতুন সদস্যদের আবেদন ফরম যাচাই-বাছাই সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চুয়াডাঙ্গা ইউনিটের আহ্বায়ক অ্যাড. আ.স.ম. আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা ফোরামের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ হেদায়েত হোসেন আসলাম সঞ্চালনা করেন।
এসময় জেলা আইনজীবী সমিতির সভাপতি সাঈদ মাহমুদ শামিম রেজা ডালিম, বারের সাধারণ সম্পাদক আহসান আলী, পাবলিক প্রসিকিউটর  (পিপি) মারুফ সরোয়ার বাবু, সরকারি কৌঁসুলি (জিপি) আব্দুল খালেক, নারী ও শিশু আদালতের পিপি এম এম শাহজাহান মুকুল, ফোরামের সদস্যসচিব মানজার আলী জোয়ার্দ্দার, ফোরামের যুগ্ম আহ্বায়ক মইন উদ্দিন মইনুল, ফোরামের সদস্য সিরাজুল ইসলাম (১), মো. বদিউজ্জামান, আব্দুল্লাহ আল মামুন, খন্দকার অহিদুল আলম মানি, রুবিনা পারভীন ও মেহেদী হাসান নয়ন উপস্থিত ছিলেন।


ফোরামের আহ্বায়ক অ্যাড. আ.স.ম. আব্দুর রউফ জানান, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতিতে গত ২৯ জুন হতে ১৫ দিনব্যাপী নতুন সদস্য সংগ্রহ অভিযান কার্যক্রম চলমান ছিল। এসময়ে চুয়াডাঙ্গা বারে ৩২ জন নতুন সদস্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য হতে আবেদন করেন। ফরমগুলো যাচাই-বাছাইয়ের জন্য সভায় বিস্তারিত আলোচনা করা হয় এবং যাচাই-বাছাই অন্তে কেন্দ্রীয় কমিটি বরাবর অনুমোদনের জন্য প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী