সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় শিবের মহাপূণ্যস্নান উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

ভক্ত-অনুরাগীদের অংশগ্রহণে মুখর
  • আপলোড তারিখঃ ২৯-০৭-২০২৫ ইং
আলমডাঙ্গায় শিবের মহাপূণ্যস্নান উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

আলমডাঙ্গায় উৎসবের মধ্যদিয়ে উদ্যাপিত হলো বাবা শিবের ৩৫তম মহাপূণ্যস্নান। এ উপলক্ষে গতকাল সোমবার সকাল সাতটায় আলমডাঙ্গা রথতলার চারতলা মোড় শ্রী শ্রী সত্যনারায়ণ মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শঙ্খধ্বনি আর ধর্মীয় স্লোগানে মুখরিত এ শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আনন্দধাম কালীবাড়ী ঘাট হয়ে আবার সত্যনারায়ণ মন্দিরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।


বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, নামযজ্ঞ পরিষদের সভাপতি গীরিধারী লাল মোদী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের চুয়াডাঙ্গা জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরনাথ দত্ত ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাদুখা।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর উজ্জ্বল, পৌর যুবদলের সভাপতি লিপন বিশ্বাস, সাধারণ সম্পাদক পলাশ আচার্য, পূজা উদ্যাপন কমিটির আহ্বায়ক ডা. আমল কুমার বিশ্বাস, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের (ফ্রন্ট) যুগ্ম সম্পাদক নিমাই রায়, পূজা উদ্যাপন পরিষদের যুগ্ম সম্পাদক পরিমল কুমার ঘোষ কালু, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্য শাহারু আহমেদ, বিদ্যুৎ শাহ, ঐশনি পরামানিক, মদন শাহ, পবন অধিকারী, গৌরব, সঞ্জীব পণ্ডিত, বিপুল শাহ ও শারাং মোদীসহ অসংখ্য ভক্তবৃন্দ।


শিবের মহাপূণ্যস্নান উদ্যাপন পরিষদের ব্যবস্থাপনায় এবং হিন্দু যুব সম্প্রদায় আলমডাঙ্গার সহায়তায় শ্রী শ্রী সত্যনারায়ণ মন্দির প্রাঙ্গণে আয়োজিত এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে পুরো এলাকা ধর্মীয় উৎসবমুখর হয়ে ওঠে। ভক্তরা শিবের মহাত্ম্য স্মরণ করে প্রার্থনায় অংশ নেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।


স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা বলেন, ‘ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে সকল সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন দৃঢ় হয়। আলমডাঙ্গার এই ঐতিহ্যবাহী মহাপূণ্যস্নান উৎসব আমাদের ধর্মীয়-সাংস্কৃতিক চেতনার গুরুত্বপূর্ণ নিদর্শন।’ শোভাযাত্রা শেষে মন্দির প্রাঙ্গণে চলে ধর্মীয় আলোচনা ও প্রসাদ বিতরণ। উৎসবে নারী-পুরুষ নির্বিশেষে সব বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী