চুয়াডাঙ্গায় ‘ডিবেট ক্লাব অফ চুয়াডাঙ্গা’র আনুষ্ঠানিক উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকার সোমবার বেলা ১১টায় শহরের ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এর আয়োজন করা হয়। এসময় শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। ডিবেট ক্লাবের সভাপতি তামিম সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির ডিরেক্টর (ফাইনান্স) প্রফেসর আবদুল মজিদ বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘এই ছোট শিক্ষার্থীদের এই সাহসী উদ্যোগ আমাকে অবাক করেছে। বিতর্ক একজন শিক্ষার্থীর আত্মশক্তি জাগায়, যুক্তির আলো ছড়ায়। এই ক্লাব চুয়াডাঙ্গায় নতুন সমাজ ও নেতৃত্ব তৈরির সুযোগ করে দেবে।’ তিনি ক্লাবের সাফল্য কামনা করে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। ক্লাবের প্রচার সম্পাদক হাসিবা হোসাইন অহনা ও অর্থ সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন তাসলিম আল মাহমুদ।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. সিদ্দিকুর রহমান, ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জেসমিন আরা খাতুন, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিকাইল ইসলাম, চুয়াডাঙ্গা সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা জিয়াউর রহমান ও ডিবেট ক্লাবের উপদেষ্টা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন তাহসিন জান্নাত মাওয়া, লামিয়া তাসফিয়া রজনী এবং সাকিব হাসান তুষার। অনুষ্ঠানে ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন সভাপতি তামিম সালাম। কমিটির মূল দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহসভাপতি লামিয়া তাসফিয়া রজনী ও তাহসিন জান্নাত মাওয়া, সাধারণ সম্পাদক জাওয়াদুল ইসলাম সিয়াম, যুগ্ম সাধারণ সম্পাদক রিদম রায় পাল, সাংগঠনিক সম্পাদক সাকিব হাসান তুষার, ক্যাম্পেইন সম্পাদক জাকিয়া সুলতানা, অর্থ সম্পাদক মুহাম্মদ আলী, প্রচার মিডিয়া ও আইটি সম্পাদক সামি উল আজিম, যোগাযোগ সম্পাদক শাহরিয়ার রাফিন, ইবনে ইউসুফ আল শাফিন ও তাসলিম আল মাহমুদ এবং জনসংযোগ সম্পাদক সাঈদ মুস্তাকিম সিফাত।
বিভিন্ন প্রতিষ্ঠানে ডিবেট ক্লাবের প্রতিনিধি হিসেবে দায়িত্বপ্রাপ্তরা হলেন- কারার তাসফিন রাত্রি (সরকারি কলেজ), মিজবাউল হক শিথিল ও খলিফা রওনাক হাফিজ ফাহিম (ভিক্টোরিয়া জুবিলি উচ্চ বিদ্যালয়), নাফিয়া আক্তার ও নওশিন তারান্নুম তিশা (সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়), অহনা ও ফারিহা (ঝিনুক বালিকা বিদ্যালয়), জুনাইদ আকিব ও বিন্দু (এম এ বারী বিদ্যালয়) ও ওয়াসিফ (কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ)।
ডিবেট ক্লাবের আয়োজনে শহরের চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসব প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। অনুষ্ঠানের শেষাংশে কেক কেটে ‘ডিবেট ক্লাব অফ চুয়াডাঙ্গা’র নতুন যাত্রার শুভ সূচনা ঘোষণা করা হয়।
নিজস্ব প্রতিবেদক