বৃহস্পতিবার, ২৭ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চরমোনাই পীরের সঙ্গে চুয়াডাঙ্গা জেলা জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ ও মধ্যাহ্নভোজ

  • আপলোড তারিখঃ ২৯-০৭-২০২৫ ইং
চরমোনাই পীরের সঙ্গে চুয়াডাঙ্গা জেলা জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ ও মধ্যাহ্নভোজ

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা আমির অ্যাড. রুহুল আমিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। গতকাল সোমবার দুপুরে আয়োজিত এ সৌহার্দ্যপূর্ণ মধ্যাহ্নভোজে দুই দলের মধ্যে ঘনিষ্ঠ মতবিনিময় হয়। জামায়াতের প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন দলটির মনোনীত জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, জেলা প্রচার বিভাগের প্রধান মফিজুর রহমান জোয়ার্দ্দার এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলান সভাপতি মহসিন এমদাদুল্লাহ জামেন প্রমুখ।


অপর দিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এতে অংশ নেন দলটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মোস্তফা কামাল। এছাড়াও চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মুহাম্মদ হাসানুজ্জামান সজিব, সেক্রেটারি আল ইমরান তুষার সরকার এবং মাওলানা জহুরুল ইসলাম আজিজি উপস্থিত ছিলেন। আলোচনায় সমসাময়িক রাজনীতি, জাতীয় নির্বাচন, দ্বীনি মূল্যবোধ ও ইসলামী আন্দোলনের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন বলে জানা গেছে। পুরো অনুষ্ঠানে ছিল বন্ধুসুলভ পরিবেশ ও পারস্পরিক সম্মানবোধ।



কমেন্ট বক্স
notebook

ছায়া মন্ত্রিসভার পথে বিরোধীদল, ক্ষমতার আয়নায় বিকল্প মুখ