বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়া বাজার কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা

৩০ আগস্ট ভোট, ব্যবসায়ী মহলে আনন্দ-উচ্ছ্বাস
  • আপলোড তারিখঃ ২৮-০৭-২০২৫ ইং
আন্দুলবাড়ীয়া বাজার কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা

দীর্ঘদিন পর জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজার কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ ভবনে নির্বাচনী তফসিল ঘোষণা করেন আন্দুলবাড়ীয়া বাজার কমিটির প্রধান নির্বাচন কমিশনার ও ইউপি চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটন। এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া বাজার কমিটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, সদস্য জামায়াত নেতা হারুন অর-রশিদ, জেলা ছাত্রদলের সহসভাপতি সাইদুর রহমান বাবু, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার নুর ইসলাম খোকা, ২ নম্বর ওয়ার্ডের মেম্বার শেখ আতিয়ার রহমান, ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার শেখ শহিদুল ইসলাম কাস্টম, ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার মিণ্টু মিয়া, ইউপি সচিব জাকির হোসেন প্রমুখ।


তফসিল অনুযায়ী, আগামী ৫ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। ১১-১২ আগস্ট মনোনয়নপত্র দাখিল, ১৪ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১৮ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহার ও প্রতীক বরাদ্দ এবং ৩০ আগস্ট ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ভোটার ৭৩৪ জন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৫ মে আন্দুলবাড়ীয়া বাজার কমিটির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত কমিটি ২০১৯ সালের ২৬ মে আনুষ্ঠানিকভাবে শপথ ও দায়িত্বভার গ্রহণ করেন। ২০২২ সালের ২৬ মে এ কমিটির মেয়াদ শেষ হয়।


এরপর আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও পদাধিকারবলে সাবেক প্রধান নির্বাচন কমিশনার শেখ শফিকুল ইসলাম মোক্তার আন্দুলবাড়ীয়া বাজারের‌ ব্যবসায়ী আব্দুল খালেককে আহ্বায়ক ও জামিরুল খানকে সদস্যসচিব করে ৭ সদস্য বিশিষ্ট একটি এডহক কমিটি গঠন করেন। ওই কমিটি দীর্ঘ ১ বছর ৫ মাস দায়িত্ব পালনের পর ২০২৩ সালের ২৮ আগস্ট আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও পদাধিকারবলে প্রধান নির্বাচন কমিশনার মির্জা হাকিবুর রহমান লিটনের নিকট পদত্যাগ জমা দেন।


পরে ইউপি চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটন কাজী আহসান হায়দার হাসানকে আহ্বায়ক ও বজলুর রহমান বিশ্বাসকে সদস্যসচিব করে পুনরায় একটি এডহক কমিটি গঠন করেন। ওই কমিটি দীর্ঘ ১ বছর দায়িত্ব পালন করে আসছিল। কিন্তু ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে গেলে বাজার পরিচালনা কমিটির আহ্বায়ক কাজী আহসান হায়দার হাসান ও সদস্যসচিব বজলুর রহমান বিশ্বাস ৩১ আগস্ট তারা পদত্যাগপত্র জমা দেন।


এরপর মির্জা হাকিবুর রহমান লিটন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রতিনিধি মনোনীত করে ২ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার শেখ আতিয়ার রহমানকে বাজার কমিটির দেখভালোর দায়িত্ব দেন। এরপর গত ৮ জুলাই ৭ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।



কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত