বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদা বাজার বণিক সমিতির দায়িত্ব হস্তান্তর

নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
  • আপলোড তারিখঃ ২৮-০৭-২০২৫ ইং
দামুড়হুদা বাজার বণিক সমিতির দায়িত্ব হস্তান্তর

দীর্ঘ ১৮ বছর পর অনুষ্ঠিত হলো দামুড়হুদা বাজার বণিক সমিতির নির্বাচন ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান। গতকাল রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদের অডিটরিয়াম হলে আয়োজিত এই অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃবৃন্দ শপথ গ্রহণ করেন। শপথ পাঠ করান সমিতির প্রধান উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু। তিনি বলেন, ‘শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনে ব্যবসায়ীদের মতামত উপেক্ষা করে একনায়কতান্ত্রিকভাবে নেতৃত্ব চাপিয়ে দেওয়া হতো। এখন ব্যবসায়ীরা নিজেরা নেতৃত্ব বেছে নিয়েছেন। এটাই গণতন্ত্রের সৌন্দর্য্য।’


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন বিএনপির যুগ্ম সম্পাদক মো. মণ্টু মিয়া। অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শাহাজালাল (বাবু), সহসভাপতি ইউনুস আলী, মেহেদী হাসান (নয়ন), কোষাধ্যক্ষ আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিমসহ ২০ সদস্যবিশিষ্ট নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান কাজল। শপথ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ মাওলানা মামুনুর রশীদ।



কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত