সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে দুই দোকানে দুর্ধর্ষ চুরি

  • আপলোড তারিখঃ ২৮-০৭-২০২৫ ইং
জীবননগরে দুই দোকানে দুর্ধর্ষ চুরি

জীবননগর উপজেলার হাসপাতাল সড়কের আখ সেন্টারের সামনে টিনের চালা কেটে দুই দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দোকানের ক্যাশবাক্স ভেঙে নগদ ৩০ হাজার টাকা ও মালামাল চুরি হয়েছে বলে দাবি করছেন দোকান মালিকরা। এ ঘটনায় জীবননগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।


অভিযোগ সূত্রে জানা গেছে, গত শনিবার দিবাগত রাতের কোনো এক সময়ে আখ সেন্টারের সামনের আমির সোহেল কাকনের নাহল ফার্মেসি ও আশিকের রংতুলি স্টেশনারিতে এ চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া নাহল ফার্মেসির মালিক আমির সোহেল কাঁকন বলেন, ‘শনিবার রাত ১১টায় আমি দোকান বন্ধ করে বাড়ি যাই। পরদিন (গতকাল রোববার) সকাল আটটার দিকে ফার্মেসির তালা খুলে ভেতরে প্রবেশ করে দেখি দোকানের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে। ক্যাশবাক্স ভেঙে নগদ ১৫ থেকে ২০ হাজার টাকা ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চুরি হয়েছে। সবমিলিয়ে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।’


অপর দিকে, রংতুলি স্টেশনারিজের মালিক আশিক জানান, ‘রাত ১০টার দিকে আমি দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। পরের দিন সকাল ৮টার দিকে দোকান খুলে দেখি চালের উপরের টিন কাটা। এরপর দোকানের ভেতরে ঢুকে দেখি ক্যাশ বাক্স ভাঙা, ড্রয়ারে থাকা প্রায় ১০ হাজার টাকাসহ দোকানের ৭ থেকে ৮ হাজার টাকার মিনিট কার্ড (মোবাইল রিচার্জ) চুরি খোয়া গেছে। সবমিলিয়ে আনুমানিক ২০ হাজার টাকার মতো ক্ষয়-ক্ষতি হয়।


জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু হয়েছে, পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী