শুক্রবার, ১৫ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
চুয়াডাঙ্গায় ১ ও ২ টাকার কয়েন নেয় না দোকানিরা!

গভর্নরকে আইনি নোটিশ অ্যাড. লতিফের, ৭ দিনের আল্টিমেটাম

  • আপলোড তারিখঃ ২৮-০৭-২০২৫ ইং
গভর্নরকে আইনি নোটিশ অ্যাড. লতিফের, ৭ দিনের আল্টিমেটাম

চুয়াডাঙ্গা জেলায় দোকানিদের এক ও দুই টাকার বৈধ কয়েন গ্রহণে অনীহার বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বরাবর আইনি নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুল লতিফ। গতকাল রোববার এ নোটিশ প্রেরণ করেন তিনি। এতে বলা হয়, গত ১৯ জুলাই দামুড়হুদা উপজেলার চৌরাস্তা বাজারে বেড়াতে গিয়ে একটি ওষুধের দোকানে কিছু পণ্য কেনার পর ১ ও ২ টাকার কয়েন দিলে দোকানদার তা নিতে অস্বীকৃতি জানান। কয়েন না নেয়ার জন্য কোনো গ্রহণযোগ্য কারণও দেখাতে পারেননি ওই দোকানি।


অ্যাডভোকেট আব্দুল লতিফ লিগ্যাল নোটিশে উল্লেখ করেছেন, শুধু দামুড়হুদাই নয়, গোটা চুয়াডাঙ্গা জেলাতেই অধিকাংশ দোকানদার ও ব্যবসায়ী সরকার অনুমোদিত বৈধ কয়েন নিতে অস্বীকৃতি জানায়। বিষয়টিকে তিনি ‘রাষ্ট্রীয় অর্থনৈতিক নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন’ আখ্যা দিয়ে বলেন, এতে সাধারণ মানুষ প্রতিনিয়ত অর্থনৈতিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে নোটিশে। এছাড়া, সাত দিনের মধ্যে পদক্ষেপ না নেওয়া হলে হাইকোর্টে রিট দায়েরের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।


অ্যাডভোকেট আব্দুল লতিফ জানান, শুধুমাত্র গভর্নর বরাবর নয়- চুয়াডাঙ্গা জেলা প্রশাসক, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা, চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং জেলা পুলিশ সুপার বরাবরও নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে। এদিকে, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়রা বলছেন, সরকার অনুমোদিত কয়েন না নেয়া শুধু আইন লঙ্ঘন নয়, সাধারণ মানুষের প্রতি অবিচারও।



কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত