সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় ১১ কেজি ভারতীয় রুপাসহ আটক ২

  • আপলোড তারিখঃ ২৭-০৭-২০২৫ ইং
দর্শনায় ১১ কেজি ভারতীয় রুপাসহ আটক ২

দামুড়হুদা উপজেলার দর্শনা থেকে প্রায় ১১ কেজির ওজনের ভারতীয় দানাদার রুপা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে দুই চোরাকারবারীকে আটক করা হয়েছে। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে দর্শনার আজিমপুর গ্রামের একটি ফুড গোডাউনে এ অভিযান চালানো হয়।


আটক ব্যক্তিরা হলেনÑ দর্শনার পুরাতন বাজারের ইকরামুল হকের ছেলে রাজিউল ইসলাম (৩৭) ও আনোয়ারপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে মো. সাগর আলী (২১)।
প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, দর্শনার ওই ফুড গোডাউনে এ অভিযান চালানো হয়। অভিযানে ভারতীয় দানাদার রুপা ভর্তি একটি কাগজের কার্টুন উদ্ধার করা হয়। ওই কার্টুনের মধ্য থেকে ১০ দশমিক ৮৩৮ কেজি ওজনের রুপা জব্দ করা হয়। যার বাজারমূল্য ২৬ লাখ ৫২ হাজার টাকা।


চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, দর্শনা থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আটকদের থানায় হস্তান্তরের পাশাপাশি জব্দ করা রুপা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। 



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী