সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  • আপলোড তারিখঃ ২৭-০৭-২০২৫ ইং
আলমডাঙ্গায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আলমডাঙ্গার কামালপুর সমাজকল্যাণ সংঘের উদ্যোগে এসএসসি-২০২৫-এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে কামালপুর সমাজকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


সংগঠনের সভাপতি আল মামুন রেজার সভাপতিত্বে রকিবুল ইসলাম ও সংগঠনের সেক্রেটারি আসিফ ইকবালের উপস্থাপানায় অনুষ্ঠানের শুরুতে অতিথিদের বরণ, আসন গ্রহণ ও কোরআন থেকে তিলাওয়াত অনুষ্ঠিত হয়। 


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কামালপুর বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা আসাদুজ্জামান ওসমানী। বিশেষ অতিথি ছিলেন কামালপুর গ্রামের গ্রামের গুণী শিক্ষকবৃন্দ। উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের আহ্বায়ক খন্দকার শাহ আলম মন্টু, যুগ্ম আহবায়ক বশিরুল আলম ও কবি গোলাম রহমান চৌধুরী প্রমুখ। কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন সম্মানিত অতিথিবৃন্দ এবং অতিথিদের উপহার তুলে দেন সংগঠনের বিভিন্ন সদস্য ও সহযোগী সদস্যবৃন্দ। কবিতা আবৃত্তি করেন কবি গোলাম রহমান চৌধুরী।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যবৃন্দ খালিদ, সজিব, সোহাগ, আবু জাফর, জয়নাল, সানমুন সহ আরো অনেকে  ও সহযোগী সদস্যবৃন্দ। পরে সবার জন্য দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শেষ হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী