শুক্রবার, ১৫ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা পৌর ৬ নম্বর ওয়ার্ড মহিলা দলের কর্মী সভা

সভাপতি ফাতিমা ও সম্পাদক শিরিনা
  • আপলোড তারিখঃ ২৫-০৭-২০২৫ ইং
চুয়াডাঙ্গা পৌর ৬ নম্বর ওয়ার্ড মহিলা দলের কর্মী সভা

চুয়াডাঙ্গা পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ড মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় হাজরাহাটি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ৬ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভাপতি ফাতিমা খাতুন। প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম মনি।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা পারভীন, সাংগঠনিক সম্পাদক নাসরীন পারভীন, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ফারুক হোসেন জোয়ার্দার স্বপন, সাধারণ সম্পাদক শামিম হোসেন, সহসভাপতি সিদ্দিকুর রহমান রাঙ্গা, সাংগঠনিক সম্পাদক মো. আজম আলী, মহিলা দলের নেত্রী রহিমা খাতুনসহ স্থানীয় নেতৃবৃন্দ।


কর্মী সভা শেষে সর্বসম্মতভাবে ৬ নম্বর ওয়ার্ড মহিলা দলের নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত ৩১ সদস্যবিশিষ্ট এই কমিটিতে সভাপতি নির্বাচিত হন ফাতিমা খাতুন, সিনিয়র সহসভাপতি মোছা. মঞ্জুয়রা বেগম, সাধারণ সম্পাদক শিরিনা বেগম, যুগ্ম সম্পাদক জান্নাতুল ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক মরিয়ম খাতুন এবং সহ-সাংগঠনিক সম্পাদক ফজিলা বেগম। সভায় ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।



কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত