ব্রেন ক্যানসারে আক্রান্ত অসহায় যুবক এনামুল হকের ছেলেকে দেখতে গেলেন চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন নেহালপুর ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার আসরের নামাজের পর যুবদলের একদল নেতা কৃষ্ণপুর সুবোধপুর পাড়ায় জীবনের বাড়িতে গিয়ে তার চিকিৎসা, অবস্থান ও প্রয়োজনীয়তার খোঁজখবর নেন। এসময় তারা অসুস্থ জীবনকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। উপস্থিত ছিলেন হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও যুবদল নেতা হাসান মাস্টার, আব্দুল হামিদ রিপন, শ্যামল, ফারুখ জোয়ার্দ্দার, নান্নু, হযরতসহ এলাকার যুবদল নেতৃবৃন্দ।
প্রতিবেদক হিজলগাড়ি