সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় পরোয়ানা ও মাদক মামলায় ৯ আসামি গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ২৫-০৭-২০২৫ ইং
আলমডাঙ্গায় পরোয়ানা ও মাদক মামলায় ৯ আসামি গ্রেপ্তার

আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা ও পরোয়ানা ভুক্ত ৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান পিপিএম এর নেতৃত্বে থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- থানার এফআইআর নম্বর ৩২, ধারা: ৩২৩/৫০৬ দঃবিঃ মামলায় বলেশ্বরপুর দক্ষিণপাড়ার মৃত মুনসুর আলীর ছেলে একরামুল (৫২), গোবিন্দপুর মাঠপাড়ার মৃত রবিউল ইসলামের ছেলে সাগর (২০)। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলায় অভিযুক্ত। বিনোদপুরের গোলাম আলীর ছেলে রনি ইসলাম (৩২), গোবিন্দপুর মাঠপাড়ার খোদাবক্সের ছেলে আব্দুর ছামাদ (২৮), চুয়াডাঙ্গা সিআর মামলায় অভিযুক্ত রমজান আলী (৫৫)। তিনি মৃত মইছুদ্দিন মণ্ডলের ছেলে। এছাড়াও আলাউদ্দিন শেখের মেয়ে  আলোমতি (৪৫), মৃত আব্দুর রহমানের ছেলে অস্ত্র ও চাঁদাবাজির মামলার আসামি সিরাজুল ইসলাম (৩৫)।  খোরশেদ আলীর ছেলে ইমন হোসেন ওরফে ইমরান (২৫) ও নুরনগর কলোনীপাড়ার আনোয়ার হোসেনের ছেলে আল শরীফ আকাশ (২৫)। থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, ‘আলমডাঙ্গা থানা এলাকায় অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এরই অংশ হিসেবে বিভিন্ন মামলার ৯ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।’



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী