ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) চুয়াডাঙ্গার কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২০২৫-২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটায় শহরের শ্রমিক ভবনে ভোট গ্রহণ শুরু হয়ে চলে পাঁচটা পর্যন্ত। এর আগে নির্বাচনী কার্যক্রম শুরু হয় পরিচয়পর্ব ও মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত-আহত শিক্ষার্থীদের স্মরণে দোয়ার মাধ্যমে। দোয়া পরিচালনা করেন সদস্য তাসলিম আল মাহমুদ। এরপর বক্তব্য দেন এনসিটিএফ চুয়াডাঙ্গার সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি পদপ্রার্থী লামিয়া তাসফিয়া রজনী। নির্বাচনবিষয়ক দিকনির্দেশনা দেন জেলা স্বেচ্ছাসেবক সাইফুল্লাহ সাদিক সৌরভ। গণতান্ত্রিক পদ্ধতিতে ব্যালটের মাধ্যমে ৪৮ জন ভোটার ভোট দিয়ে ১১ সদস্যের নতুন কমিটি গঠন করে।
নবনির্বাচিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন লামিয়া তাসফিয়া রজনী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওমায়ের হাসান। এছাড়াও সহসভাপতি পদে নাবিলা ইসলাম, যুগ্ম সম্পাদক এস.এ. সাদিক বিন রহমান, সাংগঠনিক সম্পাদক শান্তনু ইসলাম অন্তু, শিশু সাংবাদিক (ছেলে) শাহরিয়ার আলম মালিক রাফিন, শিশু সাংবাদিক (মেয়ে) ইফফাত তাইয়েবা ইশারা, শিশু গবেষক (ছেলে) ইউসুফ আল শাফিন, শিশু গবেষক (মেয়ে) জেবা তাসনিয়া, চাইল্ড পার্লামেন্ট মেম্বার (ছেলে) মেজবাউর রহমান রনক ও চাইল্ড পার্লামেন্ট মেম্বার (মেয়ে) নীলিমা তাবাসসুম নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এনসিটিএফ-এর সাবেক সদস্য অনিক রহমান। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা স্বেচ্ছাসেবক সাইফুল্লাহ সাদিক সৌরভ। নির্বাচন মনিটরিং ও ফলাফল দেখভাল করেন ফাহিম উদ্দিন মভিন। ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন ভিবিডি চুয়াডাঙ্গার সাবেক সভাপতি ও এনসিটিএফ-এর সাবেক শিশু গবেষক মুশফিকুর রহমান এবং সাবেক সদস্য মাহবুব ইসলাম আকাশ। সবশেষে নবনির্বাচিত সভাপতি লামিয়া তাসফিয়া রজনী দিকনির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে নির্বাচনী অনুষ্ঠান শেষ করেন।
সমীকরণ প্রতিবেদন