শুক্রবার, ১৫ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ডিঙ্গেদহে ইয়াবাসহ যুবক আটক

  • আপলোড তারিখঃ ২৫-০৭-২০২৫ ইং
ডিঙ্গেদহে ইয়াবাসহ যুবক আটক

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবক আটক হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার ডিঙ্গেদহ বাজার থেকে বেনজীর আহম্মেদ (৩৩) নামের ওই যুবককে আটক করা হয়। তিনি সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের দশমী গ্রামের মৃত বাবর আলী ও আছিয়া খাতুনের ছেলে।


জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বিপিএম-সেবার নির্দেশনায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই  সৌমিত্র সাহা, সঙ্গীয় ছিলেন এসআই মুহিদ হাসান ও এএসআই আবু আল ইমরানসহ একটি টিম। আটকের পর তার নিকট থেকে উদ্ধার করা হয় ৮০ পিস ইয়াবা। গতকালই আটক আসামির বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়।  



কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত