শুক্রবার, ১৫ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শিয়ালমারি হাটে অজ্ঞান পার্টির খপ্পরে গরু ব্যবসায়ী

  • আপলোড তারিখঃ ২৫-০৭-২০২৫ ইং
শিয়ালমারি হাটে অজ্ঞান পার্টির খপ্পরে গরু ব্যবসায়ী

জীবননগর উপজেলার শিয়ালমারি গরুর হাটে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন আব্দুল মান্নান (৫০) নামের এক গরু ব্যবসায়ী। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। ভুক্তভোগী আব্দুল মান্নান (৫০) দামুড়হুদা উপজেলার কাঁঠালতলা গ্রামের মৃত আসাদের ছেলে। 


জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে শিয়ালমারি হাটে গরু কেনাবেচার সময় অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়েন তিনি। কিছুক্ষণ পর তিনি অচেতন হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে নেয়ার পূর্বেই পরিবারের সদস্যরা সেখানে আসেন। তবে চেতনা না থাকায় তার নিকট থেকে কোনো টাকা-পয়সা খোয়া গেছে কি না তা পরিবারে নিশ্চিত করতে পারেনি।


চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জেসমিন বলেন, ‘অচেতন অবস্থায় পরিবারের সদরা বেলা তিনটার দিকে এক ব্যক্তিকে জরুরি বিভাগে আনে। তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে তাকে ভর্তি রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে চেতনানাশক কোনো কিছুর প্রভাবে তিনি অসুস্থ হয়ে পড়েছেন।’  



কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত