বৃহস্পতিবার, ২৭ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কুড়ুলগাছি ও জয়রামপুর হাইস্কুলে অভিভাবক সমাবেশ

  • আপলোড তারিখঃ ২৫-০৭-২০২৫ ইং
কুড়ুলগাছি ও জয়রামপুর হাইস্কুলে অভিভাবক সমাবেশ

প্রতিবেদক, দামুড়হুদা ও কুড়ুলগাছি:
দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের অফিসকক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুড়ুলগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আ. রশিদ। সমাবেশে প্রধান বক্তা ছিলেন কুড়লগাছি মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি মামুনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দর্শনা থানা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আ. হাকিম।


অনুষ্ঠানে বক্তারা বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং অভিভাবক-শিক্ষক সম্পর্ক আরও দৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক গুণাবলির বিকাশে অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়। সহকারী শিক্ষক ফেরদৌসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রাণবন্ত আলোচনা ও আন্তরিক অংশগ্রহণের মাধ্যমে সমাবেশটি সফলভাবে সম্পন্ন হয়।
এদিকে দামুড়হুদা উপজেলার জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ে ১০ম শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সমাবেশে শিক্ষার্থীদের পড়ালেখা, আচরণ, এবং সামগ্রিক বিকাশের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি, শিক্ষার্থীদের সমস্যা সমাধানে সহযোগিতা এবং একটি সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে একসাথে কাজ করার উদ্দেশ্যে এই ধরনের সমাবেশের আয়োজন করা হয়।



জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনছুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি ও হাউলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাফিজ আক্তার সিদ্দিকী, সহকারী প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সাবেক সহকারী প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম খান। শিক্ষক জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ৩ নম্বর ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর আলম টিক্কা, সাবেক শিক্ষক সিরাজুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য হুমায়ূন কবির ডাবলু, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু হাসান, অভিভাবক নুরনবী, ইপমা জাহান, নাইস সুলতানা, মাহবুব হাসান প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

ছায়া মন্ত্রিসভার পথে বিরোধীদল, ক্ষমতার আয়নায় বিকল্প মুখ