শুক্রবার, ১৫ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কুড়ুলগাছিতে ধানের চারা রোপণে ব্যস্ত চাষিরা

  • আপলোড তারিখঃ ২৫-০৭-২০২৫ ইং
কুড়ুলগাছিতে ধানের চারা রোপণে ব্যস্ত চাষিরা

দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নে এখন ধান রোপণের ভরা মৌসুম। চলতি আমন মৌসুমে কৃষকেরা জমিতে বিআর-১১ জাতের ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে থাকছেন চাষিরা। গরমের মাঝে ঘামে ভিজে যাচ্ছে শরীর, তবুও থেমে নেই তাঁদের কাজের গতি। বিআর-১১ জাতটি স্থানীয় কৃষকদের কাছে দীর্ঘদিন ধরেই জনপ্রিয়। ফলন ভালো, রোগবালাই কম এবং খরা প্রতিরোধী হওয়ায় কৃষকেরা এই জাতটিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। বিশেষ করে যারা মধ্যম সেচ সুবিধার আওতায় আছেন, তাঁদের কাছে এটি একটি নির্ভরযোগ্য ধান জাত হিসেবে বিবেচিত।


চাষিরা জানান, বিআর-১১ জাতের ধান চাষ করে তারা বিগত বছরগুলোতে ভালো ফলন পেয়েছেন। এ বছরও আবহাওয়া অনুকূলে থাকলে আশানুরূপ ফলনের প্রত্যাশা করছেন তাঁরা। কৃষক আবু সামার (পটল) বলেন, বিআর-১১ ধান আমরা অনেক বছর ধরেই চাষ করছি। এটার চাল সাদা আর ভালো মানের হয়, বাজারে দামও ভালো পাওয়া যায়। এবারো আমরা ভালো ফলনের আশা করছি।


উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর কুড়ুলগাছি ইউনিয়নে আমন মৌসুমে প্রায় ১ হাজার ৬০০ হেক্টর জমিতে বিআর-১১ ধানের আবাদ হচ্ছে। কৃষি অফিস সার্বক্ষণিক মাঠ পর্যায়ে থেকে কৃষকদের পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছে।



কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত