শুক্রবার, ১৫ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
চুয়াডাঙ্গা সীমান্তে সপ্তাহব্যাপী বিজিবির বিশেষ অভিযান

২৪ লাখ টাকার মাদক ও চোরাচালানী পণ্য জব্দ

  • আপলোড তারিখঃ ২৫-০৭-২০২৫ ইং
২৪ লাখ টাকার মাদক ও চোরাচালানী পণ্য জব্দ

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) গত ১৮ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত সীমান্ত এলাকায় বিশেষ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ মালামাল জব্দ করেছে। এর বাজারমূল্য প্রায় ২৪ লাখ ৬৭ হাজার ৮৫ টাকা। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) সহকারী পরিচালক মো. হায়দার আলীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে, ১০৭ বোতল ভারতীয় মদ, ৯ কেজি ১৭ গ্রাম গাঁজা, ৩৮ গ্রাম হেরোইন, ৩০ পিস নেশাজাতীয় ট্যাবলেট, ৫২০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট, ৯২ পিস ইয়াবা, ১০০ পিস চায়না দুয়ারী জাল, পাতার বিড়ি, মোটরসাইকেল, তরমুজের বীজ, কসমেটিকসসহ অন্যান্য চোরাচালানী পণ্য। এসময় এক চোরাকারবারীকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়।
 

বিজিবি জানিয়েছে, দীর্ঘদিন ধরেই সীমান্ত এলাকায় সক্রিয় মাদক ও চোরাচালান চক্র দমনে তারা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। পাশাপাশি সম্ভাব্য পয়েন্টে নিয়মিত অভিযানও চালানো হচ্ছে। বিজিবির এই সফলতা শুধুমাত্র বাহিনীর পেশাদারিত্বের প্রতিফলন নয়, বরং এটি সীমান্ত এলাকায় অবৈধ কার্যক্রম রোধে রাষ্ট্রের নিরলস প্রচেষ্টার প্রতিচ্ছবি। সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত