শুক্রবার, ১৫ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চলে গেলেন গায়ের কবি জোয়াদ আলী মন্ডল

  • আপলোড তারিখঃ ২৪-০৭-২০২৫ ইং
চলে গেলেন গায়ের কবি জোয়াদ আলী মন্ডল

আলমডাঙ্গা সাহিত্য পরিষদের অন্যতম সদস্য, গায়ের কবি হিসেবে পরিচিত জোয়াদ আলী মন্ডল (৭৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল বুধবার নিজ গ্রাম পাঁচলিয়ার বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পাচলিয়া গ্রামের কৃষক পরিবারের সন্তান জোয়াদ আলী দীর্ঘদিন ধরে পুঁথি, ছড়া ও কবিতা লিখে গ্রামবাংলার মানুষের হৃদয়ে স্থান করে নেন। বাংলা একাডেমির সাহিত্য সভাসহ বহু অনুষ্ঠানে নিজের লেখা কবিতা পড়ে মুগ্ধতা ছড়িয়েছেন।


আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজমের নেওয়া তার এক সাক্ষাৎকার মানুষের মনে নাড়া দেয়। তাকে আলমডাঙ্গা সাহিত্য পরিষদ এবং আলাউদ্দিন আহমেদ পাঠাগার থেকে সম্মাননা দেওয়া হয়। কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। মৃত্যুকালে স্ত্রী-সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


তার মৃত্যুতে আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাস্টার, সহসভাপতি কবি আসিফ জাহান, কবি গোলাম রহমান চৌধুরি, কবি হাবিবুর রহমান মজুমদারসহ স্থানীয় সাহিত্যিকরা গভীর শোক প্রকাশ করেছেন এবং এক নজর দেখতে হাজির হন। জানাজা শেষে তাকে পাঁচলিয়া কবরস্থানে দাফন করা হয়।



কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত