শুক্রবার, ১৫ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

  • আপলোড তারিখঃ ২৪-০৭-২০২৫ ইং
আলমডাঙ্গায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

আলমডাঙ্গা উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা। গতকাল বুধবার সকাল ১০টায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিষ কুমার বসু। সভায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় আহত ও নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।


সভায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আজগর আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এস.এম. মাহমুদুল হক, রেসিডেন্ট মেডিকেল অফিসার ডা. নাজনীন সুলতানা কনা, প্রকৌশলী তাওহীদ আহমেদ, ইউপি চেয়ারম্যান মিনাজ উদ্দিন বিশ্বাস, শেখ আশাদুল হক মিকা, এমদাদুল হক মুন্সি, প্যানেল চেয়ারম্যান মাহবুবুর রহমান মহাবুল, মেহেরাজ হোসেন, আহসান হাবীব, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম আওয়াল, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকছুরা জান্নান, সমবায় কর্মকর্তা মমতা বানু, সহকারি শিক্ষা অফিসার শাহাজাহান রেজা, জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী আব্দুর রশিদ, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুস সাত্তার প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত