সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মরহুম মোশারফ হোসেনের পরিবারকে কল্যাণ তহবিলের টাকা প্রদান

  • আপলোড তারিখঃ ২৪-০৭-২০২৫ ইং
মরহুম মোশারফ হোসেনের পরিবারকে কল্যাণ তহবিলের টাকা প্রদান

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য ও জজ কোর্টের আইনজীবী মরহুম অ্যাড. মোশারফ হোসেনের স্থানীয় কল্যাণ তহবিলের নমিনি তার স্ত্রী আউলিয়া হোসেন শিউলীকে ২৫ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। সম্প্রতি জেলা আইনজীবী সমিতির সভাপতি সাঈদ মাহমুদ শামিম রেজা ডালিম, সাধারণ সম্পাদক আহসান আলী ও সাবেক সভাপতি এমএম শাহজাহান মুকুল কল্যাণ তহবিলের চেকটি মরহুমের বাড়ি চুয়াডাঙ্গা ফেরিঘাট রোডে উপস্থিত হয়ে প্রদান করেন। এসময় মরহুমের ছেলে এইচ এম আব্দুল আওয়াল মায়ের পক্ষে চেকটি গ্রহণ করেন। অ্যাড. মোশারফ হোসেন ২০২৫ সালের ২৪ জানুয়ারিতে ইন্তেকাল করেন। তিনি বিগত ১৯৯২ সাল থেকে বারের স্থানীয় কল্যাণ তহবিলের সদস্য ছিলেন। 



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী