চুয়াডাঙ্গা জেলা ওলামা দলের ১৫ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছে আলমডাঙ্গা উপজেলা ওলামা দল। সংবর্ধনা অনুষ্ঠানটি পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা ওলামা দলের আহ্বায়ক কাজী আবুল হাসনাত মো. শাফী। সংবর্ধিত অতিথিদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য আহ্বায়ক মাওলানা মো. আনোয়ার হোসেন, সদস্যসচিব হাফেজ মো. মাহবুবুল আলম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. গোলাম কিবরিয়া স্বপন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রোকন, ওলামা দলের সদস্যসচিব মো. শাহ কলম, যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান, আল মামুন হোসেন, রাজা হোসেনসহ ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমীকরণ প্রতিবেদন