রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে সেবায় গতি আনতে প্রশাসনের ট্রলি সহায়তা

রোগীবান্ধব পরিবেশ গঠনে একসঙ্গে কাজের আহ্বান
  • আপলোড তারিখঃ ২৪-০৭-২০২৫ ইং
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে সেবায় গতি আনতে প্রশাসনের ট্রলি সহায়তা

রোগীদের উন্নত, দ্রুত ও সুশৃঙ্খল সেবা প্রদানের লক্ষ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ১৩টি উন্নতমানের ট্রলি প্রদান করেছে জেলা প্রশাসন। গতকাল বুধবার দুপুরে সদর হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ট্রলি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। ট্রলি হস্তান্তর উপলক্ষে সদর হাসপাতাল প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় হাসপাতালের সার্বিক সেবা ব্যবস্থার উন্নয়ন, রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং চিকিৎসাসেবার মানোন্নয়ন বিষয়ে মতবিনিময় করেন জেলা প্রশাসক।


সভায় হাসপাতালের সামনের সড়কে যানজট নিরসনের প্রয়োজনীয়তা, রোগীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত, সেবার সময়োচিততা ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন জেলা প্রশাসক জহিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহদেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাইফুল্লাহ, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস, আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. রকিব সাদীসহ হাসপাতালের বিভিন্ন স্তরের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা।



এদিকে, প্রশাসনের পক্ষ থেকে এমন উদ্যোগকে স্বাগত জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস। এসময় তিনি হাসপাতালের রোগীদের সেবায় উন্নয়ন ধারাকে এগিয়ে নিতে প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত